BN

বিশ্বকাপের দুই মাস আগে ইনজুরি আর কপাল পুড়ল একিটিকের

বিশ্বকাপের দুই মাস আগে ইনজুরি আর কপাল পুড়ল একিটিকের

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা করা হয়েছিল যে

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা করা হয়েছিল যে চোটটা বেশ গুরুতর। ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ডের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে।

‘লা পারিসিয়ান’ ও ‘লেকিপে’ বুধবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই চোটের ফলে ২৩ বছর বয়সী একিটিকের জন্য এবারের বিশ্বকাপের দুয়ার কার্যত বন্ধ হয়ে গেল।

পিএসজির বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে এই মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। ম্যাচের ২৭তম মিনিটে সতীর্থের দেওয়া একটি পাস ধরার জন্য দৌড় শুরু করতেই হঠাত মাটিতে লুটিয়ে পড়েন একিটিকে। লিভারপুলের মেডিকেল স্টাফরা মাঠে প্রবেশের পর তিনি নিজের ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনের দিকে ইঙ্গিত করছিলেন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

অ্যানফিল্ডে সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে সেমি-ফাইনালে পা রাখে পিএসজি। ম্যাচ শেষে একিটিকের চোট নিয়ে লিভারপুল কোচ বলেন, “দৃশ্যটা মোটেও ভালো ছিল না। তবে চোট কতটা গুরুতর, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।”

লিভারপুল কর্তৃপক্ষ বা ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংবাদমাধ্যমের দাবি, এই চোট থেকে সেরে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে। যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই, তাই বিশ্বমঞ্চে একিটিকের খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে।

চলতি মৌসুমের শুরুতে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডের বিনিময়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭টি গোল করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর

ক্রিকেট

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি না,

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।

ক্রিকেট

রুবেল হোসেন এখনো মাঠ ছাড়েননি—অনেকে হয়তো এই তথ্যটি ভুলেই গিয়েছিলেন।

ক্রিকেট

মুখমণ্ডলের গুরুতর চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে