BN

বিশ্বকাপের দুই মাস আগে বরখাস্ত এর্ভে রেনার ও কোচহীন সৌদি আরব

বিশ্বকাপের দুই মাস আগে বরখাস্ত এর্ভে রেনার ও কোচহীন সৌদি আরব

দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের ডাগআউটে ফেরার পর এবার আর থিতু হতে পারলেন

দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের ডাগআউটে ফেরার পর এবার আর থিতু হতে পারলেন না এর্ভে রেনার। ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে যখন আর মাত্র দুই মাস বাকি, ঠিক তখনই তাকে বরখাস্ত করল সৌদি আরব ফুটবল ফেডারেশন।

৫৭ বছর বয়সী এই ফরাসি কোচ নিজেই সংবাদমাধ্যমকে তার বিদায়ের খবর নিশ্চিত করেছেন। তবে রেনারের উত্তরসূরি হিসেবে সৌদি আরব কার ওপর দায়িত্ব দেবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

২০২২ কাতার বিশ্বকাপে রেনারের কৌশলেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে আলবিসেলেস্তেদের অজেয় যাত্রা থামিয়ে দিয়েছিল তারা। মজার ব্যাপার হলো, সে সময় রেনার ভবিষ্যৎবাণী করেছিলেন যে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে—যা পরে অক্ষরে অক্ষরে মিলে যায়।

কাতারের সেই সাফল্যের পর তিনি ফ্রান্স নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর আবার সৌদি ফুটবলে ফিরে আসেন এই অভিজ্ঞ কোচ। কিন্তু তার দ্বিতীয় মেয়াদের অধ্যায়টি এবার অনাকাঙ্ক্ষিতভাবে আগেই শেষ হয়ে গেল।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বসছে বিশ্বকাপের আসর। ৪৮ দলের এই বিশ্বমঞ্চে সৌদি আরব খেলবে ‘এইচ’ গ্রুপে। ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো স্পেন ও কেপ ভার্দে।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,