BN

আরবেলোয়ার ভবিষ্যৎ অনিশ্চিত আর নজর এখন কেবল লিগের বাকি ম্যাচে

আরবেলোয়ার ভবিষ্যৎ অনিশ্চিত আর নজর এখন কেবল লিগের বাকি ম্যাচে

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো আরবেলোয়া। শুরুতে

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো আরবেলোয়া। শুরুতে চ্যালেঞ্জিং সময় পার করে দলকে কক্ষপথে ফেরানোর আভাস দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে রিয়ালের এবারের মৌসুম শেষ হতে যাচ্ছে কোনো শিরোপা ছাড়াই। আর এমন ভরাডুবির পর সান্তিয়াগো বের্নাবেউয়ে আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে স্প্যানিশ এই কোচ সাফ জানিয়ে দিলেন, এসব নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তাঁর এখনকার সব ভাবনা কেবল মৌসুমের বাকি ম্যাচগুলো ঘিরে।

শাবি আলোন্সোর অধীনে চলতি মৌসুমে রিয়াল কখনোই সেভাবে ছন্দে ছিল না। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর আলোন্সো সরে দাঁড়ালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আরবেলোয়া। কিন্তু রিয়ালের মূল দলের প্রধান কোচ হিসেবে সাবেক এই ডিফেন্ডারের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো; কোপা দেল রে-র শেষ ষোলোতে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে বিদায় নেয় তাঁর দল।

মাঝে কিছু ম্যাচে জয়ের দেখা পেলেও আন্তর্জাতিক বিরতির পর সব আবার ওলটপালট হয়ে যায়। এই মাসে মাত্র ১২ দিনের ব্যবধানে লা লিগায় পয়েন্ট হারানো এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই বিধ্বস্ত হয়ে ছিটকে পড়ে রিয়াল। লিগে এখন বাকি মাত্র সাত ম্যাচ, কিন্তু শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা জয়ের সম্ভাবনা এখন শুধুই কাগজে-কলমে।

এমন কোণঠাসা পরিস্থিতিতে মঙ্গলবার আলাভেসের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই উঠল আরবেলোয়ার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। তবে আরবেলোয়া বেশ কৌশলী উত্তর দেন, “এটি পুরোপুরি ক্লাবের সিদ্ধান্ত। ক্লাবের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয় এবং আমাদের সম্পর্কটাও দারুণ। তবে সত্যি বলতে, এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে আমার একটিই চিন্তা—আগামীকালকের ম্যাচ।”

তিনি আরও যোগ করেন, “বাকি সাতটি ম্যাচ আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আসলে তার চেয়েও বেশি। আগামীকাল নিজেদের মাঠে প্রমাণ করার সুযোগ আমাদের সামনে।”

লা লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে বেশ স্বস্তিতে আছে বার্সেলোনা।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস

ক্রিকেট

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কাকে প্রথমবারের