BN

এমিরেটসে আর্সেনালের কষ্টার্জিত জয় আর লিগ টেবিলের লড়াই জমে ক্ষীর

এমিরেটসে আর্সেনালের কষ্টার্জিত জয় আর লিগ টেবিলের লড়াই জমে ক্ষীর

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্সেনালের।

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্সেনালের। অবশেষে জয়ের দেখা পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মিকেল আর্তেতার দল। এবেরেচি এজের জাদুকরী এক গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গানাররা।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের লড়াইয়ে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর এই জয়ের স্বাদ পেল তারা। এর আগে গত ১৪ মার্চ এভারটনের বিপক্ষে সবশেষ জিতেছিল আর্তেতার শিষ্যরা।

মাঝখানের সময়টা ছিল আর্সেনালের জন্য বিভীষিকার মতো। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের কাছে বিদায় এবং লিগে বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে মাঝে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করাটা ছিল তাদের বড় প্রাপ্তি।

এই জয়ের পর ৩৪ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ গানাররা এখন সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে।

ম্যাচের শুরুতেই নবম মিনিটে আর্সেনালকে আনন্দের উপলক্ষ এনে দেন এজে। কর্নার থেকে কাই হাভার্টজের পাস বক্সের বাইরে খুঁজে নেয় এজেকে। ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার জোরালো শটে লক্ষ্যভেদ করেন। পুরো ম্যাচে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালালেও জালের দেখা মেলেনি আর কোনোবার। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে নিউক্যাসল।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,