BN

এন্সোর গোলে ফাইনালে চেলসি আর শিরোপার লড়াইয়ে সামনে ম্যান সিটি

এন্সোর গোলে ফাইনালে চেলসি আর শিরোপার লড়াইয়ে সামনে ম্যান সিটি

প্রিমিয়ার লিগের দুঃস্বপ্ন ভুলে এফএ কাপে দারুণ এক জয়ের দেখা পেল চেলসি।

প্রিমিয়ার লিগের দুঃস্বপ্ন ভুলে এফএ কাপে দারুণ এক জয়ের দেখা পেল চেলসি। মাঠের পারফরম্যান্সে খুব একটা উন্নতি না হলেও, প্রধান কোচ ছাড়াই লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছে ব্লুজরা। অন্তর্বর্তীকালীন কোচের অধীনে এই জয় যেন চেলসি শিবিরে এক পশলা স্বস্তির বৃষ্টি নিয়ে এলো, যা তাদের এই হতাশাজনক মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল।

রোববার লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে চেলসি। দলের এই মহাগুরুত্বপূর্ণ জয়ের নায়ক আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস। এখন শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ম্যানচেস্টার সিটির। শনিবার প্রথম সেমি-ফাইনালে সাউথ্যাম্পটনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল পেপ গুয়ার্দিওলার দল।

সময়টা চেলসির জন্য মোটেও ভালো যাচ্ছিল না। লিগের সবশেষ পাঁচ ম্যাচেই হার এবং সেই সাথে কোনো গোল না পাওয়ার চরম ব্যর্থতা নিয়ে মাত্র চার দিন আগেই ছাঁটাই হন কোচ লিয়াম রোস্যানিও। দায়িত্ব পাওয়ার মাত্র সাড়ে তিন মাসের মাথায় তাঁকে বিদায় নিতে হয়। সেই শূন্যস্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে ডাগআউটে দাঁড়ান ক‍্যালাম ম‍্যাকফার্লেন।

খেলার ধরনে খুব একটা ধার না থাকলেও ম্যাচের ২৩তম মিনিটেই লিড পেয়ে যায় চেলসি। ডান দিক থেকে পেদ্রো নেতোর দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান এন্সো। এরপর ম্যাচে ফেরার জন্য লিডস মরিয়া হয়ে চেষ্টা চালায় এবং বল দখলের চেয়ে আক্রমণেও তারাই এগিয়ে ছিল। তবে ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা।

চলতি মৌসুমে লিগের লড়াইয়ে লিডসের বিপক্ষে একবারও জিততে পারেনি চেলসি। ডিসেম্বরে ৩-১ গোলে হার এবং পরে ২-২ গোলে ড্র করার যে আক্ষেপ ছিল, এফএ কাপের এই জয়ে তাতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। ২০২২ সালের পর এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। আগামী ১৬ মে একই মাঠে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী সিটির মধ্যে শিরোপা যুদ্ধ শুরু হবে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়