BN

ভাইরাল সংক্রমণের থাবায় নেইমার আর সান লরেন্সোর বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

ভাইরাল সংক্রমণের থাবায় নেইমার আর সান লরেন্সোর বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে যখন তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই বড় এক ধাক্কা খেলেন এই তারকা ফরোয়ার্ড। ভাইরাল সংক্রমণে আক্রান্ত হওয়ায় সান্তোসের অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

সামনে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচ, যার জন্য প্রস্তুতি নিচ্ছে সান্তোস। গত শনিবার বাহিয়ার বিপক্ষে লিগ ম্যাচে দলের বাইরে থাকা সতীর্থদের সঙ্গে রোববার অনুশীলনে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু অসুস্থতার কারণে সিটি রেই পেলে স্টেডিয়ামের সেই অনুশীলনে নামা হয়নি ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লে সান্তোস এক বিবৃতিতে নেইমারের শারীরিক অবস্থার কথা নিশ্চিত করে।

ক্লাবটি জানায়, “শনিবার রাতে নেইমার জুনিয়র ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তাতে ভালো সাড়া দিচ্ছেন। বর্তমানে সান্তোসের মেডিকেল বিভাগ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।”

আগামী মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে সান লরেন্সোর মুখোমুখি হবে সান্তোস। অসুস্থতার কারণে এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

আসন্ন বিশ্বকাপের আগে নেইমারের প্রতিটি ছোটখাটো সমস্যাও তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে মারাত্মক চোটে পড়ার পর থেকে এখন পর্যন্ত আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার। চোটের কারণে বারবার মাঠের বাইরে ছিটকে যাওয়া এই তারকাকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বারবারই সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিটনেস থাকলেই কেবল নেইমারকে দলে নেওয়ার কথা ভাবা হবে।

সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরে ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ছাপ রাখছিলেন নেইমার। কিন্তু এই অসুস্থতা তাঁর ছন্দে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে সোমবার বুয়েন্স আইরেসে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়