BN

চাপ নয়, দায়িত্ববোধে আর্সেনালকে রুখতে চান সিমেওনে

চাপ নয়, দায়িত্ববোধে আর্সেনালকে রুখতে চান সিমেওনে

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে কি কিছুটা বাড়তি চাপে আছেন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে কি কিছুটা বাড়তি চাপে আছেন দিয়েগো সিমেওনে? একাধিকবার শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফেরা আতলেতিকো মাদ্রিদকে অনেকে ‘দুর্ভাগা’ বললেও, দলটির কোচ কিন্তু কোনো চাপ অনুভব করছেন না। তাঁর মতে, এটি চাপ নয় বরং ক্লাবের প্রতি তাঁর গভীর দায়িত্ববোধ।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে এই ধ্রুপদী লড়াই।

ইউরোপসেরার এই মঞ্চে এখন পর্যন্ত তিনবার ফাইনালে খেলেছে আতলেতিকো, যার মধ্যে দুবারই ছিল সিমেওনের কোচিংয়ে। কিন্তু ট্রফি আর ছোঁয়া হয়নি তাদের। ইতিহাস বলছে, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না জিতে তিনটি ফাইনালে হারা একমাত্র দল হলো আতলেতিকো।

এবারের মৌসুমে লা লিগাতেও ধুঁকছে তারা; শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে সিমেওনের দল। এমনকি দিন দশেক আগে কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। ফলে এই মৌসুমে ট্রফি জেতার শেষ আশা বলতে এখন কেবল এই চ্যাম্পিয়ন্স লিগই। ব্যর্থ হলে টানা পাঁচ মৌসুম শিরোপাহীন কাটাতে হতে পারে স্প্যানিশ ক্লাবটিকে।

আর্সেনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, “এখানে কোনো চাপ নেই, বরং আছে দায়িত্ববোধ এবং বিশেষ এক উদ্দীপনা। দিন শেষে ফুটবল ম্যাচে খেলোয়াড়রাই ফল নির্ধারণ করে। আমাদের কাজ হলো পরিকল্পনা অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখা। আমরা ম্যাচটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে আর্সেনালকে বিপদে ফেলা যায়।”

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়