BN

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন আর নীরবতা ভাঙলেন জোসে মরিনিয়ো

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন আর নীরবতা ভাঙলেন জোসে মরিনিয়ো

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন জোসে

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন জোসে মরিনিয়ো। বর্তমানে বেনফিকার কোচের দায়িত্বে থাকা এই পর্তুগিজ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরোপের সফলতম ক্লাবটির পক্ষ থেকে তাঁর সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

২০২৬-২৭ মৌসুমের আগে রিয়াল মাদ্রিদ নতুন কোচ নিয়োগ দিতে পারে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ফুটবল পাড়ায় চাউর হয়েছে। সেই দৌড়ে অভিজ্ঞ মরিনিয়োর নামই উঠে আসছে সবচেয়ে জোরালোভাবে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় সবার উপরে আছেন এই ‘স্পেশাল ওয়ান’।

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার সাংবাদিকদের এড়িয়ে গেলেও শুক্রবারের সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন ৬৩ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, “না, রিয়াল মাদ্রিদের কেউ আমার সাথে কথা বলেনি, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি। আপনারা যেমন সাংবাদিকতায় অনেক বছর পার করেছেন, আমিও ফুটবলের সাথে আছি বহু বছর। আমরা এই ধরনের গুঞ্জনে অভ্যস্ত, তবে রিয়াল মাদ্রিদ থেকে কোনো প্রস্তাব আসেনি।”

বেনফিকার প্রতি নিজের নিশ্রার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, “বেনফিকার সাথে আমার চুক্তির আরও এক বছর বাকি আছে।” উল্লেখ্য, ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি এবং সম্প্রতি সেখানে থেকে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন মরিনিয়ো। দীর্ঘ ২১ বছর পর গত সেপ্টেম্বরে আবারও নিজের পুরোনো ক্লাব বেনফিকায় ফিরেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,