BN

লিভারপুল ম্যাচের আগে কুইয়াকে ফিরে পাওয়ার আশায় কোচ মাইকেল ক্যারিক

লিভারপুল ম্যাচের আগে কুইয়াকে ফিরে পাওয়ার আশায় কোচ মাইকেল ক্যারিক

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তাঁকে ফিরে পাওয়া কোচ মাইকেল ক্যারিকের জন্য বড় এক স্বস্তির খবর।

নিতম্বের সমস্যার কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গত ম্যাচে মাঠে নামতে পারেননি ২৬ বছর বয়সী কুইয়া। তবে ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইউনাইটেড। বর্তমানে ক্যারিকের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা দলটি ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে তাদের প্রয়োজন আর মাত্র দুই পয়েন্ট।

আগামী রোববার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের মুখোমুখি হবে রেড ডেভিলরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের ইনজুরি পরিস্থিতি নিয়ে ক্যারিক বলেন, “সামগ্রিকভাবে আমরা এখন খুব ভালো অবস্থায় আছি। মাথেউস অনুশীলনে কিছু কাজ করেছে, তাকে নিয়ে আমরা বেশ আশাবাদী। লুক শ প্রস্তুত কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তাকে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। তবে মাটাইস ডি লিখট এখনো পুরোপুরি ফিট নয়, এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।”

চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ইউনাইটেডের সাথে লড়াইয়ে আছে লিভারপুলও। ৫৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে আছে, সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়