BN

আবেগঘন বার্তায় বাংলাদেশ ফুটবলকে ‘বিদায়’ জানালেন কাবরেরা

আবেগঘন বার্তায় বাংলাদেশ ফুটবলকে ‘বিদায়’ জানালেন কাবরেরা

হাভিয়ের কাবরেরা এবং বাংলাদেশ ফুটবলের চার বছরেরও বেশি সময়ের পথচলা অবশেষে আনুষ্ঠানিকভাবে

হাভিয়ের কাবরেরা এবং বাংলাদেশ ফুটবলের চার বছরেরও বেশি সময়ের পথচলা অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। বাফুফে নতুন কোচের সন্ধানে থাকলেও কাবরেরা আবারও আবেদন করেছিলেন, যা নিয়ে ফুটবলপাড়ায় বেশ গুঞ্জন ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তার মাধ্যমে বিদায় নিলেন এই স্প্যানিশ কোচ।

২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া কাবরেরার অভিষেক হয়েছিল মালদ্বীপের বিপক্ষে হার দিয়ে। চার বছর চার মাসের এই দীর্ঘ সফরে অনেক চড়াই-উতরাই দেখেছেন তিনি। তবে তাঁর হাত ধরেই বাংলাদেশ ফুটবল দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমি-ফাইনাল খেলার স্বাদ পায় এবং ২২ বছর পর প্রথমবারের মতো ভারতকে কোনো আনুষ্ঠানিক ম্যাচে হারানোর গৌরব অর্জন করে। বিদায়বেলায় এই সাফল্যগুলো তাঁর কণ্ঠে ঝরেছে তৃপ্তির সুর হয়ে।

লিংকডইনে দেওয়া বিদায়ী বার্তায় কাবরেরা লিখেছেন, “বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হচ্ছে। চার বছর চার মাস—যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে কোনো কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছি যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক।” শূন্য গ্যালারি থেকে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে সমর্থকদের গর্জন—এই রূপান্তর তাঁকে বিশেষভাবে আপ্লুত করেছে।

কাবরেরা তাঁর বার্তায় তরুণ প্রজন্মের ওপর বিনিয়োগের বিষয়টিও গর্বের সাথে তুলে ধরেছেন। তাঁর মেয়াদে ২১ জন অনূর্ধ্ব-২৩ ফুটবলারের অভিষেক হয়েছে, যা এশিয়ার অন্যতম এক তরুণ জাতীয় দল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সাহায্য করেছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ফুটবল সঠিক পথেই আছে এবং এর সেরা সময় আসতে এখনো বাকি।”

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,