BN

লা লিগার সেরা গোলরক্ষক হয়ে জামোরা ট্রফি জিতলেন গার্সিয়া

লা লিগার সেরা গোলরক্ষক হয়ে জামোরা ট্রফি জিতলেন গার্সিয়া

লা লিগায় মরসুম সেরা গোলরক্ষকের পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন তিনি। বার্সেলোনার গোলপোস্টের

লা লিগায় মরসুম সেরা গোলরক্ষকের পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন তিনি।

বার্সেলোনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে পুরো মরসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের হাতেনাতে পুরস্কার পেলেন হোয়ান গার্সিয়া। কাতালান ক্লাবটির হয়ে নিজের অভিষেক মরসুমেই তিনি জিতে নিলেন মর্যাদাপূর্ণ ‘জামোরা ট্রফি’।

স্প্যানিশ ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ লা লিগায় প্রতি মরসুমের সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে এই জামোরা ট্রফি দিয়ে থাকে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’। এবার রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া এবং গেতাফের দাভিদ সোরিয়ার মতো তারকাদের পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন গার্সিয়া।

গত গ্রীষ্মকালীন দলবদলে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে এই গোলরক্ষককে ডেরায় ভেড়ায় বার্সেলোনা। স্পেনে আসার পর দ্রুতই প্রধান কোচ হান্সি ফ্লিকের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন তিনি। কোচের সেই আস্থার প্রতিদানও গার্সিয়া দিয়েছেন চমৎকারভাবে। চলতি মরসুমের বহু ম্যাচে দলের ত্রাতা বা আসল নায়ক ছিলেন তিনিই। কাম্প নউয়ে বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশনেও তিনি অনবদ্য অবদান রাখেন।

মূলত ‘ম্যাচ প্রতি গোল হজমের’ গড় অনুপাত হিসাব করে এই জামোরা ট্রফি দেওয়া হয়। এবার বার্সেলোনার হয়ে লা লিগায় ৩০টি ম্যাচ খেলে গার্সিয়া গোল হজম করেছেন মাত্র ২১টি।

ঘরোয়া ফুটবলের এই দুর্দান্ত ফর্মের সুবাদে ২০২৬ বিশ্বকাপের স্পেন দলেও জায়গা করে নিতে পারেন গার্সিয়া। সোমবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সর্বশেষ সংবাদ

প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত

গত পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা আর চোটের সাথে লড়াকু

লা লিগায় মরসুম সেরা গোলরক্ষকের পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন

ফুটবল

প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেঁষে

ফুটবল

গত পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা আর চোটের সাথে লড়াকু দিনগুলোতে

ফুটবল

লিগ টেবিলে দলের অবস্থান যেমনই হোক না কেন, টটেনহ্যাম হটস্পারের

ক্রিকেট

আগামী ৭ জুন অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ