BN

নেপালকে হারিয়ে দক্ষিণ এশীয় ব্যাডমিন্টনে বাংলাদেশের সোনা জয়

নেপালকে হারিয়ে দক্ষিণ এশীয় ব্যাডমিন্টনে বাংলাদেশের সোনা জয়

ইসলামাবাদে ব্যাডমিন্টনের কোর্টে দাপট দেখিয়ে দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য

ইসলামাবাদে ব্যাডমিন্টনের কোর্টে দাপট দেখিয়ে দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য সোনার সাফল্য বয়ে আনলেন সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। পুরুষ দ্বৈত ইভেন্টে জুটি বেঁধে তারা দেশকে এই গৌরব এনে দিয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নেপালের শক্তিশালী জুটি প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহালকে ২–১ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন সিফাত ও নাজমুল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশের এই জুটি প্রথম সেটটি ২১-১৫ ব্যবধানে অনায়াসেই জিতে নেন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল; হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৮-২১ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচের ভাগ্য নির্ধারণী তৃতীয় সেটে আবারও নিজেদের চেনা ছন্দে ফেরেন সিফাত ও নাজমুল। নেপালি জুটিকে কোনো সুযোগ না দিয়ে ২১-১৪ পয়েন্টে জয় ছিনিয়ে নিয়ে সোনার পদক নিশ্চিত করেন তারা।

কেবল দ্বৈত ইভেন্টেই নয়, ব্যক্তিগত ইভেন্টেও উজ্জ্বল ছিলেন সিফাত উল্লাহ গালিব। অনূর্ধ্ব-২৩ পুরুষ এককের সেমিফাইনালে লড়ে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন তিনি। এই দ্বৈত জয় এবং সিফাতের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক দক্ষিণ এশীয় ব্যাডমিন্টনে বাংলাদেশের উদীয়মান শক্তিরই জানান দিল।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস