BN

লন্ডন ম্যারাথনে কেনিয়ার সাওয়ের বিশ্ব রেকর্ড আর ইতিহাস দেখল বিশ্ববাসী

লন্ডন ম্যারাথনে কেনিয়ার সাওয়ের বিশ্ব রেকর্ড আর ইতিহাস দেখল বিশ্ববাসী

লন্ডন ম্যারাথনে অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন কেনিয়ার ৩০ বছর বয়সী দৌড়বিদ সেবাস্টিয়ান

লন্ডন ম্যারাথনে অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন কেনিয়ার ৩০ বছর বয়সী দৌড়বিদ সেবাস্টিয়ান সাওয়ে। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে কোনো প্রতিযোগিতামূলক ম্যারাথনে দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করার এক অনন্য কীর্তি এখন তাঁর দখলে।

রোববার এই ম্যারাথনে সাওয়ে সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড। এর আগে বিশ্ব রেকর্ডটি ছিল প্রয়াত কেলভিন কিপটামের; ২০২৩ সালে তিনি সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড। যদিও ২০১৯ সালে কেনিয়ার কিংবদন্তি এলিয়ুড কিপচোগে প্রথম ব্যক্তি হিসেবে দুই ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করেছিলেন, তবে সেটি ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত কন্ডিশনের মধ্যে। তাই সেটি তখন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। কিন্তু সাওয়ে এবার প্রতিযোগিতামূলক ম্যারাথনেই সেই অসাধ্য সাধন করলেন।

দৌড়ের মাঝপথে সাওয়ে ১ ঘণ্টা ২৯ সেকেন্ড সময় নিয়েছিলেন। কিন্তু পরবর্তী অংশে যেন বাতাসের বেগে দৌড়েছেন তিনি, গতি আরও বাড়িয়ে কিপচোগের সেই রেকর্ডকেও ছাড়িয়ে যান। সাওয়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো ইথিওপিয়ার অভিষিক্ত ইয়োমিফ কাজেলচাও ইতিহাস গড়েছেন। রানার-আপ হওয়া এই দৌড়বিদ সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড। এমনকি হাফ ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী জ্যাকব কিপিলিমোও আগের বিশ্ব রেকর্ডের চেয়ে কম সময়ে (২ ঘণ্টা ২৮ সেকেন্ড) দৌড় শেষ করেছেন।

দৌড় শেষে আবেগাপ্লুত সাওয়ে বিবিসি টিভিকে বলেন, “অসাধারণ লাগছে! আমি সত্যিই অনেক খুশি। আজকের দিনটি আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। আমরা শুরুটা ভালো করেছিলাম, আর যখন ফিনিশিং লাইনে সময় দেখলাম, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। সত্যিই রোমাঞ্চিত ছিলাম।”

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,