BN

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন নেইমার

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন নেইমার

ব্রাজিলের সেই চিরচেনা হলুদ জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল আড়াই বছর আগে।

ব্রাজিলের সেই চিরচেনা হলুদ জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল আড়াই বছর আগে। এরপর চোটের কারণে বারবার ফেরার সম্ভাবনা জাগলেও তা আর বাস্তবে রূপ নেয়নি। তবে আবারও ভক্তদের মনে আশার আলো দেখা দিয়েছে। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, আসন্ন দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ২৭ মার্চ ফ্রান্স এবং চার দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া এই দুই ম্যাচের জন্য নেইমারের নাম প্রাথমিক তালিকায় রাখা হয়েছে এবং তার বর্তমান ক্লাব সান্তোসকেও এ বিষয়ে জানানো হয়েছে। তবে প্রাথমিক দলে থাকা মানেই যে নেইমার চূড়ান্ত দলে থাকছেন, তা কিন্তু নিশ্চিত নয়।

আগামী সোমবার আনচেলত্তি তার চূড়ান্ত দল ঘোষণা করবেন। ২০২৩ সালের সেই ভয়াবহ হাঁটুর চোটের পর থেকে বারবার ইনজুরি নেইমারকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রেখেছে। তবে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমার এখনো ছাড়েননি। অন্যদিকে কোচ আনচেলত্তিও সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না থাকলে কাউকেই দলে নেবেন না। এখন নেইমারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ফিটনেস প্রমাণ করা।

মঙ্গলবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলোর বিপক্ষে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন খোদ আনচেলত্তি। মূলত পছন্দের খেলোয়াড়দের পরখ করে দেখাই তার উদ্দেশ্য। কিন্তু নেইমারকে নিয়ে তার সেই পরিকল্পনা হয়তো সফল হচ্ছে না, কারণ নতুন করে পেশির সমস্যায় ভুগছেন এই তারকা ফরোয়ার্ড। সান্তোসের স্কোয়াডেও তাকে রাখা হয়নি।

সব মিলিয়ে নেইমারকে নিয়ে যে আশার আলো জ্বলে উঠেছিল, তা যেন আবারও নিভতে শুরু করেছে। সেই পুরনো প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিচ্ছে— শেষ পর্যন্ত কি আনচেলত্তির চূড়ান্ত দলে জায়গা হবে নেইমারের? উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামী ১৯ মে।

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো