BN

পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সাতে উঠল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সাতে উঠল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে গত ২৬ বছরের পথচলায় এবারের দলটাই কি বাংলাদেশের ইতিহাসের সেরা?

টেস্ট ক্রিকেটে গত ২৬ বছরের পথচলায় এবারের দলটাই কি বাংলাদেশের ইতিহাসের সেরা? পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জিতে নেওয়ার পর এই প্রশ্নটা এখন বেশ জোরেসোরেই উঠতে শুরু করেছে। আর এই দাবির পক্ষে সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ নিয়ে এলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। টেস্ট র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত জয়ের পর র‍্যাঙ্কিংয়ের টেবিলে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন সাত নম্বরে জায়গা করে নিয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম র‍্যাঙ্কিংয়ের আট নম্বরের বৃত্ত ভেঙে ওপরে উঠতে পারল টাইগাররা। অন্যদিকে, সিলেটের মাঠে এই হারের পর বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান; তারা ছয় নম্বর থেকে সরাসরি নেমে গেছে আট নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি শুরু করার সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭, অবস্থান ছিল ৯ নম্বরে। কিন্তু মিরপুর ও সিলেটে ব্যাক-টু-ব্যাক জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ।

এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রথমবার আট নম্বরে উঠেছিল ২০১৮ সালের মে মাসে, আইসিসির বার্ষিক হালনাগাদের পর। এরপর থেকে দীর্ঘ সময় ধরে আট, নয় আর দশ নম্বরের গোলকধাঁধাতেই ঘুরপাক খাচ্ছিল দেশের ক্রিকেট। অবশেষে সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের ওপর ভর করে সেই পুরনো শেকল ভাঙতে পারল নাজমুল হোসেন শান্তর দল।

অন্য দলগুলোর দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান এই সিরিজটি শুরু করেছিল ৮৯ পয়েন্ট নিয়ে। কিন্তু টানা দুই টেস্টে হেরে তাদের রেটিং পয়েন্ট এখন নেমে এসেছে ৭৫-এ। বাংলাদেশের এই জয় আর পাকিস্তানের পতনের সুবাদে এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কা উঠে এসেছে ছয় নম্বরে। আর আট থেকে নয় নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

শুধু মূল র‍্যাঙ্কিংই নয়, এই সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও বাংলাদেশ এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও এতটা উঁচুতে বাংলাদেশ এর আগে কখনো উঠতে পারেনি। চার ম্যাচ খেলে বাংলাদেশের ঝুলিতে এখন আছে ২৮ পয়েন্ট, আর পয়েন্টের শতকরা হার ৫৮.৩৩%। পয়েন্ট টেবিলের এই তালিকায় এখন ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিরা রয়েছে বাংলাদেশের নিচে।

সর্বশেষ সংবাদ

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ শিবিরের

টেস্ট ক্রিকেটে গত ২৬ বছরের পথচলায় এবারের দলটাই কি

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, রাগে-ক্ষোভে

ফুটবল

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ শিবিরের ব্যস্ততাও

ক্রিকেট

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, রাগে-ক্ষোভে নিজের

ক্রিকেট

পুরস্কারটা অনায়াসেই পেতে পারতেন তাইজুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ের জন্য বিবেচনা

ক্রিকেট

লাল বলের ক্রিকেটে বাংলাদেশ আর পাকিস্তান যেন দুটি ভিন্ন দুই