BN

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সাউথ্যাম্পটন ও ফাইনালে ম্যানচেস্টার সিটি

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সাউথ্যাম্পটন ও ফাইনালে ম্যানচেস্টার সিটি

পুরোটা সময় কোণঠাসা হয়ে থেকেও হঠাৎ এক চমকে অঘটনের আশা জাগিয়েছিল সাউথ্যাম্পটন।

পুরোটা সময় কোণঠাসা হয়ে থেকেও হঠাৎ এক চমকে অঘটনের আশা জাগিয়েছিল সাউথ্যাম্পটন। তবে সেই ধাক্কায় একদমই দমে যায়নি ম্যানচেস্টার সিটি। বরং দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলার দল। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবারের প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা।

এই জয়ের মাধ্যমে কোচ গুয়ার্দিওলার হাত ধরে এক অনন্য ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। প্রথম ক্লাব হিসেবে তারা টানা চারবার এই প্রতিযোগিতার ফাইনালে ওঠার কীর্তি গড়ল।

এদিন আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা সাউথ্যাম্পটনকে শুরুতে বেশ গোছানো মনে হয়েছিল। প্রতিপক্ষের একের পর এক সুযোগ নষ্টের সুযোগ নিয়ে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি। জেরেমী ডোকুর সমতাসূচক গোলের পর নিকো গন্সালেস ব্যবধান গড়ে দিয়ে সিটিকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

আগের ম্যাচ থেকে একাদশে ৮টি পরিবর্তন এনেছিলেন গুয়ার্দিওলা। যার প্রভাবে প্রথমার্ধে সিটিকে চেনা ছন্দে দেখা যায়নি। পঞ্চম মিনিটেই টিয়ানি রেইন্ডার্সের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় তারা। বিরতির পর আক্রমণে ধার বাড়াতে ৭১তম মিনিটে আর্লিং হলান্ড ও নিকো ও’রাইলিকে মাঠে নামান কোচ।

ম্যাচের ৭৯তম মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় সাউথ্যাম্পটন। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে এক বুলেট গতির শটে সিটির জালে বল পাঠান ফিন এজাজ। তবে সিটির পাল্টা আঘাত আসতে দেরি হয়নি। মাত্র তিন মিনিট পর জেরেমী ডোকুর শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। আর ৮৭তম মিনিটে নিকো গন্সালেসের দর্শনীয় এক গোল সিটির ফাইনাল নিশ্চিত করে দেয়।

২০২৩ সালের চ্যাম্পিয়ন ও মোট সাতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি ফাইনালে লড়বে চেলসি অথবা লিডস ইউনাইটেডের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,