BN

নেইমারকে যেকোনো মূল্যে বিশ্বকাপে দেখতে চান মেসি

নেইমারকে যেকোনো মূল্যে বিশ্বকাপে দেখতে চান মেসি

ক্লাব ফুটবলে তাঁদের পথ দুদিকে বেঁকে গেছে প্রায় তিন বছর হলো। কিন্তু

ক্লাব ফুটবলে তাঁদের পথ দুদিকে বেঁকে গেছে প্রায় তিন বছর হলো। কিন্তু লিওনেল মেসি আর নেইমারের বন্ধুত্বে তার কোনো প্রভাব পড়েনি। স্রেফ বন্ধুত্বের খাতিরেই নয়, বরং একজন ফুটবলার ও মানুষ হিসেবে নেইমারের প্রতি অগাধ শ্রদ্ধা থেকেই তাঁকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান মেসি।

নেইমারের বিশ্বকাপ যাত্রা অবশ্য এখনো অনিশ্চয়তায় ঘেরা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট হলেই কেবল তাঁকে বিশ্ব আসরের স্কোয়াডে রাখা হবে। ২০২৩ সালের সেই ভয়াবহ চোটের পর থেকে ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যায়নি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে। গত কয়েক মাসে সান্তোসের হয়ে তাঁর পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখা গেলেও, আনচেলত্তি এখনো খুব একটা সন্তুষ্ট নন।

তবে মেসির মতে, নেইমারের মতো খেলোয়াড়দের বিচার করার জন্য সাধারণ মানদণ্ড যথেষ্ট নয়। ইউটিউবার পোশো আলভারেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা বলেন, তিনি চান যেকোনো মূল্যে নেইমার বিশ্বকাপে থাকুক। এই বিষয়ে মেসি কোনোভাবেই ‘নিরপেক্ষ’ থাকতে রাজি নন।

মেসির ভাষায়, “আমরা চাই সবসময় সেরা খেলোয়াড়রাই বিশ্বকাপে থাকুক। নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে সবসময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে। ফুটবল এবং ব্রাজিলের জন্য সে যতটা গুরুত্বপূর্ণ, তাতে বিশ্বকাপে তাঁর থাকাটা খুব জরুরি। নেইমার আমার বন্ধু, তাই আমি চাইব ওর সাথে ভালো কিছু ঘটুক এবং একজন মানুষ হিসেবে এটা ওর প্রাপ্য।”

মাঠের বাইরে নেইমারের জীবনযাপন বা মানসিকতা নিয়ে ফুটবল বিশ্বে নানা আলোচনা-সমালোচনা চললেও মেসির চোখে নেইমার এক মায়াবী জাদুকর। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি তাঁর ৩৪ বছর বয়সী বন্ধুর প্রশংসা করে বলেন, “ওর মধ্যে এক ধরনের জাদুকরী ব্যাপার আছে। ও খুব সহজাত, কোনো কৃত্রিমতা নেই ওর মাঝে। পরিণতির কথা চিন্তা না করে ও নিজের মতো করে সুখে বাঁচতে জানে।”

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানতে নারাজ লিওনেল মেসি। রেকর্ড

সবশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটি সেঞ্চুরি—নাজমুল হোসেন শান্তর ব্যাটে

চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে চোট পাওয়া ক্রিকেটারের বদলি (সাবস্টিটিউট) সংক্রান্ত

ফুটবল

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানতে নারাজ লিওনেল মেসি। রেকর্ড আটবারের

ক্রিকেট

সবশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটি সেঞ্চুরি—নাজমুল হোসেন শান্তর ব্যাটে যেন

ক্রিকেট

চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে চোট পাওয়া ক্রিকেটারের বদলি (সাবস্টিটিউট) সংক্রান্ত নিয়মের

ক্রিকেট

আগের বলেই চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত।